চাঁদপুরে দুই মামলায় আ.লীগ ও যুবলীগের তিন নেতা গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ১৮:০৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৮:০৩

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়াও যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার হয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ইউসুফ গাজীকে শুক্রবার দিবাগত রাতে শহরের মুখার্জিঘাট নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। একই রাতে গ্রেফতার করা হয় ওয়ার্ড যুবলীগের দুই নেতাকে।’

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইউসুফ গাজী ও হজু ব্যাপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজী গ্রেফতার হয়েছেন মাদক মামলায়। গ্রেফতার তিন জনকেই জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের