চলন্ত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপ, দগ্ধ ২ নারী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ এপ্রিল ২০২৫, ১৩:২০আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৩:২০

চট্টগ্রাম নগরীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দুই নারী দগ্ধ হয়েছেন। রবিবার (২০ এপ্রিল) ভোররাত সাড়ে ৪টার দিকে মুরাদপুর-অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

দগ্ধ দুই নারী হলেন- লায়লা বেগম (৫০) ও ঝর্ণা বেগম (৩০)। তারা রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে লায়লা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহতরা চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে কুতুবদিয়া মালেক শাহ দরবার শরীফে যাচ্ছিলেন।

তাদের বহনকারী অটোরিকশাচালক মো. জনি বাংলা ট্রিবিউনকে বলেন, রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড থেকে কুতুবদিয়া মালেক শাহ হুজুরের মাজারে যাচ্ছিলেন যাত্রী নিয়ে। আতুরার ডিপো পেট্রোলপাম্প পার হওয়ার সময় তার গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বোমাটি পেছনের সিটে গিয়ে পড়ে। তার সিএনজিতে তিন জন নারী, দুজন পুরুষ ও এক শিশু ছিলেন। এর মধ্যে দুইজন আহত হন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোরে দগ্ধ দুই নারীকে চমেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. এস খালেদ জানান, আহত লায়লা বেগমের শ্বাসনালি পুড়ে গেছে। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঝর্ণাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

/কেএইচটি/
সম্পর্কিত
পাকিস্তানে ট্রেনে আত্মঘাতী বোমা হামলা: সেনাসদস্যসহ নিহত ২৪
টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ মাদ্রাসাছাত্রের বাড়িতে অভিযান, ককটেলসদৃশ বস্তু উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে