বাংলাদেশে কোনও সংখ্যালঘু নির্যাতন হয় না: ধর্ম উপদেষ্টা

রাঙামাটি প্রতিনিধি
২০ এপ্রিল ২০২৫, ২১:৪৭আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২১:৪৭

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‌‘বাংলাদেশে কোনও সংখ্যালঘু নির্যাতন হয় না, যদি কেউ হয়ে থাকে তাহলে তা রাজনৈতিক কারণে হয়। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এদেশের সংখ্যালঘু সম্প্রদায় অনেক ভালো আছেন।’

রবিবার (২০ এপ্রিল) রাতে রাঙামাটি সরকারি কলেজ মাঠে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চেয়েছে হেফাজতে ইসলাম, এ বিষয়ে জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কে কোন বিষয়ে সংস্কার চায় না, সেটি প্রতিবেদন আকারে ছাপিয়ে জনগণের কাছে দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা। আমরা যে সংস্কার প্রস্তাব করলাম, সেটি জনগণ গ্রহণ না করলে বাস্তবয়ন হবে না। যেগুলো গ্রহণযোগ্য সেগুলো বাস্তবায়ন করা হবে। যদি সংশোধন করা লাগে সরকার
সেটি করবে। সংস্কার কমিশনের যেসব ধারা কারও ইচ্ছে অভিপ্রায়ের পরিপন্থি সেগুলো বিবেচনা করা হবে। আমরা গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাসী। রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। আমরাও একটি রোডম্যাপ নিয়ে এগিয়ে যাচ্ছি। জনগণের চাহিদা যেদিকে হবে সরকার সেটি বিবেচনায় নেবে।’

বান্দরবানের থানচির তিন্দু ইউনিয়নের রেমাক্রি মুখ এলাকায় স্থানীয়দের সঙ্গে জলকেলিতে আরাকান আর্মির পোশাক পরিহিত যুবকদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘বিষয়টি বাংলাদেশ সরকার ও সীমন্ত রক্ষাকারী বাহিনীর নজরদারিতে আছে। পরারাষ্ট্র মন্ত্রণালয় এটি মনিটরিং করছে, যখন যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন হবে, তা নেবে পরারাষ্ট্র মন্ত্রণালয়।’

/এএম/
সম্পর্কিত
এবারও সরকারি ব্যয়ে হজে যাওয়ার সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা
কারাগারে বই ও ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে ধর্ম মন্ত্রণালয়
‘বায়তুল মোকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে’
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী