নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৫, ০২:৩৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ০২:৩৪

নোয়াখালীরে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ৮টি ডাকাতি ও ১টি অস্ত্র মামলাসহ মোট ১০ মামলার আসামি ডাকাত সরদার কোরবান আলী জসিমকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১০টায় উপজেলার মুছাপুর এলাকার আনোয়ার হোসেন টুটুলের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুন্ডু সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতার কোরবান আলী জসিম কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুর নবীর ছেলে। 

র‍্যাব জানায়, গ্রেফতার কোরবান আলী জসিম গত ২৪ ফেব্রুয়ারি রাত ২টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মোহাম্মদ নগরের হাজী সিরাজ মিয়ার নতুন বাড়িতে এক ব্যবসায়ীর গলায় কিরিচ ঠেকিয়ে তার ঘরে ডাকাতি করে। এই ঘটনায় ওই ব্যবসায়ী কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের সূত্র ধরে তাকে গ্রেফতার করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির বিষয়টি স্বীকার করে। তার বিরুদ্ধে নোয়াখালীর বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। 

র‍্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার কোরবান আলীসহ তার দল বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। এর আগেও তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হলেও গ্রেফতার এড়াতে সে গা ঢাকা দিয়ে থাকতো। র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে আজ তাকে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার সঙ্গে থাকা অন্য অপরাধীদের নামও জানিয়েছে। তাদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি