জেলের জালে ধরা পড়লো ২৫ কেজি ওজনের বোয়াল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৫, ২১:৪৪আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২১:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বোয়াল মাছ। আজ সোমবার দুপুরে উপজেলার মনতলা সীতারামপুর সেতুর নিচে তিতাস নদী থেকে এই বৃহদাকারের মাছটি ধরেন জেলে সুধীর বর্মনের নৌকার জেলেরা।

জানা যায়, উপজেলার নবীনগর পৌরসভার গোপীনাথপুর গ্রামের জেলে সুধীর বর্মনসহ অন্য জেলেরা প্রতিদিনের মতো আজও তিতাস নদীতে মাছ ধরতে যান। ডিঙি নৌকায় জাল দিয়ে তারা তিতাস নদীতে মাছ ধরেন। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের জালে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে। পরে জেলেরা মাছটি নবীনগর বাজারে কুয়েতপ্রবাসী জালাল উদ্দিনের কাছে ৭৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৭৫০ টাকা বিক্রি করেন।

নৌকার মালিক সুধীর বর্মন জানান, দুপুরে তিতাস নদীতে তাদের জালে ২৫ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পরে। পরে মাছটি বাজারে নিয়ে আসেন।

নৌকার অন্য জেলে বীরেন্দ্র বর্মন বলেন, ‘আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন প্রায় ২৫ কেজি। ৭৫০ টাকা কেজি দরে এটি বিক্রি করেছি।  তিতাস নদীতে এত বড় মাছ সচরাচর কম ধরা পড়ে। সৌভাগ্যক্রমে এই মাছটি জালে লেগেছে।’ এত বড় মাছ ধরা পড়াতে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
পদ্মায় ধরা পড়া দুই কাতল ৯১ হাজারে বিক্রি
মেলা নয় যেন পারিবারিক মিলনমেলা
একটি মাছ ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম