জেলের জালে অর্ধলক্ষ টাকা দামের কাতল

রাজবাড়ী প্রতিনিধি
০৩ মে ২০২৫, ১৪:৫৬আপডেট : ০৩ মে ২০২৫, ১৪:৫৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা ২৮ কেজি ওজনের এক কাতল মাছ বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। শনিবার (৩ মে) ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে জালাল প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।

জেলে জালাল প্রামাণিক জানান, ভোররাতে তিনিসহ কয়েকজন সহযোগী জেলে নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেললেও মাছের দেখা মেলে না। পরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জাল ফেলে তা টেনে তুললেই দেখতে পান বড় একটি কাতল মাছ ধরা পড়েছে। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে ওজন দিয়ে দেখেন মাছটি ২৮ কেজি।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘সকালে জেলে জালাল প্রামাণিক দৌলতদিয়া ঘাটের বিসমিল্লাহ মাছের আড়তে মাছটি নিয়ে আসে। সেখানে মাছটি উন্মুক্ত নিলামে উঠলে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫০ হাজার ৪০০ টাকায় কিনে নিই। মাছটি ফেরিঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। সেই সঙ্গে মোবাইলে বিভিন্ন স্থানে যোগাযোগ করা হচ্ছে কেজিপ্রতি ৫০ বা ১০০ লাভে বিক্রি করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পদ্মায় ধরা পড়া দুই কাতল ৯১ হাজারে বিক্রি
মেলা নয় যেন পারিবারিক মিলনমেলা
একটি মাছ ২ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম