আদালতে প্রিজনভ্যানে তোলার সময় পালিয়েছে হত্যা ও মাদক মামলার দুই আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ এপ্রিল ২০২৫, ২০:৪২আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২০:৪২

চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে দুই আসামি। এদের মধ্যে একজন হত্যা ও আরেকজন মাদক মামলার আসামি। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে আদালতে হাজিরা শেষে প্রিজনভ্যানে তোলার সময় এ ঘটনা ঘটে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

পালিয়ে যাওয়া ওই দুই আসামি হলো- মো. ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন। এদের মধ্যে ইমন জেলার লোহাগাড়া থানার উত্তর কলাউজান এলাকার মো. ইউনুসের ছেলে এবং আনোয়ার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজী মালেক ড্রাইভারের বাড়ির কামাল উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকালে দুই আসামিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। হাজিরা শেষে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে কারাগারে ফেরত নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় কৌশলে দুই আসামি পালিয়ে যায়।

সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম আদালত থেকে জেলার দুই আসামি পালিয়েছে। মৌখিকভাবে বিষয়টি জেনেছি। তবে জেলা পুলিশের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করেনি।’

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এসব আসামি পালানোর জন্য কারও অবহেলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কারও অবহেলা পাওয়া যায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ