তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কুবি শিক্ষার্থীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুবি প্রতিনিধি
২৩ মার্চ ২০১৬, ২২:৪১আপডেট : ২৩ মার্চ ২০১৬, ২২:৫২

কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোসহ সাধারণ শিক্ষার্থীরা।

তনু হত্যার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

বুধবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা তনু হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহবান জানান।

তনু হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুবি শিক্ষার্থীরা

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জনাব এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ, কুবি ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক রেজা-ই-ইলাহী প্রমুখ। সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রতিবর্তন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, অনুপ্রাস কণ্ঠচর্চা, থিয়েটার ভিক্টোরিয়া কলেজসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়  ও ভিক্টোরিয়া কলেজের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা দুপুর ১ টা থেকে ২ টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেঁধে দিয়ে অবরোধ তুলে নেয়।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের