নানা আনুষ্ঠানিকতায় বান্দরবানে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা

বান্দরবান প্রতি‌নি‌ধি
১১ মে ২০২৫, ১২:৫১আপডেট : ১১ মে ২০২৫, ১২:৫৩

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা আজ। এ উপলক্ষে বান্দরবানের প্রতিটি বিহারে বিহারে চলছে প্রার্থনা, ছোয়াইং দান, জল সিঞ্চনসহ নানা আনুষ্ঠানিকতা। গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এ তিনটি স্মৃতি স্মরণ করে দিনটি উদযাপন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমাতিথিতে দিনটি উদযাপন করা হয় বলে একে বৈশাখী পূর্ণিমাও বলা হয়ে থাকে। গৌতম বুদ্ধের জন্ম, বোধি লাভ ও মহাপরিনির্বাণ লাভের ত্রিস্মৃতিবিজড়িত এ দিনটিকে বৌদ্ধরা স্মরণ ক‌রেন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রবিবার (১১‌ মে) সকালে বান্দরবান কেন্দ্রীয় বিহার প্রাঙ্গণ থে‌কে একটি শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়াও সকাল থে‌কে জেলা শহরের প্রতিটি বিহারে বিহারে ছোয়াইং দান, মোমবাতি প্রজ্বালন, বোধি বৃ‌ক্ষের নিকট উপস্থিত হ‌য়ে সেখান ‌থে‌কে জল সিঞ্চন, পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ ধর্মীয় দেশনাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে যুবক-যুবতী, শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ সকল বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

বান্দরবান রাজ গুরু বৌদ্ধবিহারের নদশ্রী ভিক্ষু জানান, গৌতম বুদ্ধের জন্মের এ দিনটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কা‌ছে খুবই গুরুত্বপূ্র্ণ। প্রতিবছর বৈশাখি পূর্ণিমার তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে এ বুদ্ধপূর্ণিমা।

/কেএইচটি/
সম্পর্কিত
বাসাবো এলাকার অবকাঠামো উন্নয়নের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের 
আজ বুদ্ধ পূর্ণিমা
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে শান্তি শোভাযাত্রা 
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান