বাংলাদেশি তিন জেলেকে ফেরত দিলো আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৩ মে ২০২৫, ২১:৩৮আপডেট : ১৩ মে ২০২৫, ২২:০৭

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি তিন জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ-২ বিজিবির প্রচেষ্টায় তাদের ফেরত আনা হয়। এর আগে সোমবার (১২ মে) দুপুরে বাংলাদেশের লেদা সীমান্ত সংলগ্ন নাফ নদ থেকে তাদের ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি।

তিন জেলে হলেন হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ ছিদ্দিক (২২), মোহাম্মদ নুরের ছেলে রবিউল আলম (২৩) এবং হোসেন আহমেদের ছেলে মোহাম্মদ হোসেন (২৫)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাফ নদ থেকে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি তিন জেলেকে ফেরত আনতে আরাকান আর্মি সঙ্গে যোগাযোগ করে বিজিবি। মঙ্গলবার তাদের ফেরত আনতে সক্ষম হই আমরা। পরে জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি জেলেদের মাছ শিকারের সময় বাংলাদেশের জলসীমা অতিক্রম না করতে নির্দেশ দেওয়া হয়েছে।’ 

ফেরত আসা জেলে রবিউল আলমের বাবা মোহাম্মদ নুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাফ নদে মাছ শিকারের সময় ছেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। আজ বিজিবির প্রচেষ্টায় আরাকান আর্মি তাকে ছেড়ে দেয়।’

একই দিন দুপুরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদে মাছ শিকারের সময় আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি দুই জেলে আহত হন। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপে নাফ নদে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মোহাম্মদ হোসেন (১৬)। তারা বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
কবে খুলবে ইয়াঙ্গুন-টেকনাফ বাণিজ্যপথ?
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী
সর্বশেষ খবর
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ অন্যদেরও ফেরত চাইবে সরকার: ডা. জাহেদ
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ অন্যদেরও ফেরত চাইবে সরকার: ডা. জাহেদ
‘আজই আপনার শেষ কর্মদিবস’, ভোরে ইমেইল পাঠিয়ে ওরাকল কর্মীদের ছাঁটাই
‘আজই আপনার শেষ কর্মদিবস’, ভোরে ইমেইল পাঠিয়ে ওরাকল কর্মীদের ছাঁটাই
বাংলাদেশ দলে ‘নম্বর নাইন’ কে হতে পারেন? ডুলি আজ যা বললেন
বাংলাদেশ দলে ‘নম্বর নাইন’ কে হতে পারেন? ডুলি আজ যা বললেন
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি