ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ মে ২০২৫, ১৯:২৩আপডেট : ১২ মে ২০২৫, ১৯:২৩

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৪০ রোহিঙ্গা নাগরিককে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকা থেকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে ভাটিয়ারী ইউনিয়নের সাগর উপকূল থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ নারী, ১৩ পুরুষ ও ১৬ শিশু রয়েছেন। তারা জানিয়েছেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শিবিরে যেতে তারা ভাসানচর থেকে পালিয়ে এসেছেন।

এলাকাবাসীরা জানান, দুপুরে চারটি ইঞ্জিনচালিত নৌযান থেকে সাগর উপকূলে রোহিঙ্গাদের নামতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা রোহিঙ্গাদের আটক করে উপকূলে বসিয়ে রাখার পাশাপাশি থানায় খবর দেন।

আটক দুই রোহিঙ্গা নাগরিক জানান, ভাসানচরের পাশ থেকে চারটি ট্রলার ভাড়া করে তারা টেকনাফের উদ্দেশে রওনা দেন। টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরার ইচ্ছা ছিল তাদের। প্রাপ্তবয়স্কদের জন্য ট্রলারে ১২ হাজার টাকা করে ভাড়া দেওয়ার চুক্তি হয়। তবে তাদের বহনকারী ট্রলারটি টেকনাফের পরিবর্তে সীতাকুণ্ড উপকূলে তাদের নামিয়ে দিয়েছে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাহ হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই রোহিঙ্গা নাগরিকদের আটক করা হয়েছে। তাদের ভাসানচরে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।’

/এএম/
সম্পর্কিত
মিরপুরে ট্রাফিক পুলিশের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক আটক
জাতিসংঘের আশঙ্কার মধ্যেই টেকনাফে ভাসছে একাধিক লাশ, স্থানীয়দের উদ্বেগ
মিয়ানমারের উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা
সর্বশেষ খবর
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
‘ভাস্কর্য অপসারণে উগ্রবাদীদের সম্পৃক্ততার তথ্য নেই’ 
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে ইসরায়েলের মাটির প্রাচীর
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
শেখ হাসিনার দেশত্যাগ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা 
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী