দুই ঘণ্টা পর সাগরে ফিরে গেলো আহত ডলফিনটি

কক্সবাজার প্রতিনিধি
২৪ মে ২০২৫, ০৯:১৪আপডেট : ২৪ মে ২০২৫, ০৯:১৪

কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে এলো ৫০ কেজি ওজনের ইরাবতী প্রজাতির ডলফিন। সেটিকে ২ ঘণ্টা পর ফের সাগরে ছেড়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে ইনানী সৈকতের পাথরে আটকা পড়ে বলে জানিয়েছে বিচ কর্মী মোহাম্মদ বেলাল।

তিনি বলেন, ‘ইনানী সৈকতের পাথরে আটকা পড়ে ৫০ কেজি ওজনের একটি ডলফিন। প্রথমে পর্যটকরা ডলফিনটিকে নিয়ে ছবি তোলে এবং পরে টেনে বালিয়াড়িতে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পর্যটকদের বোঝানোর পর ডলফিন উদ্ধার করি।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে দেখা যায় ডলফিনটির মাথায় এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর বেশ কয়েকবার পানিতে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ডলফিনটি সাগরে ফিরে যেতে পারেনি। তারপর বন বিভাগকে খবর দেওয়া হয়।’

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানীর রেঞ্জ কর্মকর্তা মো. ফিরোজ আল আমিন বলেন, ‘ডলফিনটি ইরাবতী প্রজাতির বলে ধারণা করছি। দৈর্ঘ্য ১০ ফুট হবে। ডলফিন মূলত অল্প পানিতে সাঁতার কাটতে পারে না। তাই বন বিভাগের কর্মীসহ বিচ কর্মীদের সহায়তায় রাত ৮টা ১৫ মিনিটের দিকে সাগরের গভীর পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ অপেক্ষা করা হয়েছে কিন্তু ডলফিনটি আর ফিরে আসেনি।’

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুয়াকাটা সৈকতে আবার মৃত ডলফিন, দড়ি দিয়ে লেজ বাঁধা
শুকাচ্ছে নদী, বাড়ছে দূষণ: বাংলাদেশে বিলুপ্তির পথে ডলফিন
সর্বশেষ খবর
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
আরও সহজ হলো ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
ফের নতুন মামলায় গ্রেফতার সাবেক এমপি পাভেল  
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু