টেকনাফে অপহরণ ও মানবপাচারের মূলহোতা আটক

টেকনাফ প্রতিনিধি
২৬ মে ২০২৫, ১২:৪২আপডেট : ২৬ মে ২০২৫, ১২:৪২

কক্সবাজারের টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান আব্দুল আলীকে (৫২) গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। রবিবার (২৫ মে) রাত ৯টার দিকে উপজেলা পৌরসভার ইসলামাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল আলী বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী জুম্মা পাড়ার মৃত নওশেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে অপহরণ, মানবপাচার আইনে ৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন।

ওসি বলেন, টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মানবপাচারকারী একটি চক্রের প্রধান আব্দুল আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অপহরণ, মানবপাচার আইনে ৯টি মামলা আছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
পাঁচ বছর ও ২৮ দিন বয়সী সন্তানকে পৌনে তিন লাখ টাকায় বিক্রি করলেন বাবা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের