জোয়ারের পানিতে হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত, ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কা

নোয়াখালী প্রতিনিধি
২৯ মে ২০২৫, ১৯:৫৪আপডেট : ২৯ মে ২০২৫, ১৯:৫৪

বৈরী আবহাওয়া ও গতকাল থেকে টানা বৃষ্টিতে হাতিয়ার নিঝুম দ্বীপসহ নতুন করে জেগে ওঠা চরগুলো প্লাবিত হয়েছে। এ ছাড়া সাগর উত্তাল থাকায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ যোগাযোগ সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে তিন নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন জানান, উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্কসংকেত জারির পাশাপাশি দ্বীপবাসীর নিরাপত্তা রক্ষায় রেড ক্রিসেন্টসহ উদ্ধার কর্মীদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া হাতিয়া উপজেলায় ১১৭টি সাইক্লোন সেন্টার ও ২৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা রাখা হয়েছে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝুঁকির আশঙ্কায় বন্ধ রয়েছে যাত্রীবাহী ট্রলার ও নৌযান চলাচল। এতে করে ভোগান্তিতে পড়েছেন ওই অঞ্চলের সাধারণ মানুষ ও পর্যটকরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিম্নচাপের প্রভাবে নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। জেলা শহরসহ একাধিক নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে এখনই বন্যার শঙ্কা করছে প্রশাসন।

নোয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। ইতোমধ্যে উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। বরং এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে জলোচ্ছ্বাসসহ বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।’

নিঝুম দ্বীপ ইউনিয়নের বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘গতকালও রাতভর বৃষ্টি হয়েছে। আজও দিনভর বৃষ্টি হচ্ছে। পানির উচ্চতা কেবল বাড়ছে। প্রচণ্ড দমকা হাওয়া বইছে। মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফের জোয়ার হলে নিঝুম দ্বীপ তলিয়ে যাবে। ইতোমধ্যে মাছের ঘের, পুকুর তলিয়ে গেছে। মানুষ দিশেহারা হয়ে পড়েছে।’

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, ‘উপকূলজুড়ে সৃষ্ট এই অবস্থায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। আগামী দুই দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। জলাবদ্ধতা থেকে বন্যার আশঙ্কা রয়েছে। তবে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি খাদ্য সহায়তার ব্যবস্থা আছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী