ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে চাপ, ধীরগতিতে চলছে পরিবহন

কুমিল্লা প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ১৬:৩১আপডেট : ০৫ জুন ২০২৫, ১৮:৪৫

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল ও যাত্রীর চাপ বেড়েছে। আজ বৃহস্পতিবার ছুটি শেষে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। তবে মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম ১০৩ কিলোমিটার সড়কে কোথাও স্থায়ী যানজট দেখা যায়নি।

বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে মহাসড়কের চান্দিনা, নিমসার, পদুয়ার বাজার, চৌদ্দগ্রাম এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, যানজট না থাকলেও পরিবহনের চাপে মহাসড়কের বাজারগুলোতে পরিবহন ধীরগতিতে চলছে। নিমসার, ইলিয়টগঞ্জ, পদুয়ার বাজার ও চৌদ্দগ্রাম বাজারে মাঝে মাঝে থেমে থেমেও পরিবহন চলতে দেখা গেছে।

ঢাকাগামী তিশা পরিবহনের চালক খোরশেদ আলম বলেন, ‘গত রাত ১২টায় কুমিল্লা থেকে রওনা হয়ে ভোর ৬টায় ঢাকায় পৌঁছাই। এখন আবার ঢাকা যাচ্ছি। কুমিল্লায় ধীরগতি থাকলেও টোলপ্লাজা পার হওয়ার পর যানজট পড়ে।’

চট্টগ্রাম থেকে আসা যাত্রী রেখা আক্তার বলেন, ‘কুমিল্লা আসা পর্যন্ত কোথাও যানজট ছিল না। পথে পথে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখেছি টহল দিতে।’

কুমিল্লার হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা রয়েছে। তবে কোথাও কোথাও বাজারের কারণে ধীরগতিতে পরিবহন চলছে। মহাসড়কে আমাদের আট শতাধিক পুলিশ সদস্য ও তাদের সঙ্গে স্কাউট সদস্যরা কাজ করছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি