পাহাড়ে সশস্ত্র দুই গ্রুপের গোলাগুলি, একজন নিহত

রাঙামাটি প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ১৪:২৪আপডেট : ০৬ জুন ২০২৫, ১৪:২৪

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকায় আধিপত্য লড়াইকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) আঞ্চলিক দুটি দলের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ জুন) সকালে বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি নামক দুর্গম গহীনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ইউপিডিএফ ও জেএসএস এই দুই আঞ্চলিক দলের মধ্যে সকাল থেকে থেমে গোলাগুলি চলে। এতে একজন নিহত ও শিশুসহ আহত ৩ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

নিহত ব্যক্তি ইউপিডিএফের এরিয়া কমান্ডার রিপেল চাকমা। আর আহতদের মধ্যে শিশু প্রজ্ঞা চাকমা (৫) নাম জানা গেছে। মরত চাকমা নামে ইউপিডিএফ সদস্য আহতের খবর পাওয়া গেছে। অন্য একজনের নাম এখনও জানা যায়নি।

তবে জেএসএস দলের কারও সাথে যোগাযোগ করা যায়নি। ইউপিডিএফের সংগঠক অংগ মারমা বলেন, এখনও আমি পুরো বিষয়টি জানতে পারিনি, তবে প্রজ্ঞা চাকমা নাম পাঁচ বছরের এক শিশু গুলিবিদ্ধের বিষয়টি শুনেছি। পুরো বিষয়টি জানান পর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

বাঘাইছড়ি ইউপিডিএফের দায়িত্বশীল ব্যক্তি অক্ষয় চাকমা জানান, মরত চাকমা নামে ইউপিডিএফ সদস্য আহত ও প্রজ্ঞা চাকমা নামের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল উপজেলা থেকে অনেক দূরে এবং এটি পাহাড়রে দুর্গমে। আমার শুনেছি সকালে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি নামক এলাকায় ইউপিডিএফ ও জেএসএস গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন জন আহত হয়েছে। তবে এখন পর্যন্ত কেউ নিহত হয়েছে কি না সেটি জানা সম্ভব হয়নি। এলাকাটি দুর্গম হওয়ায় এখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক কর্মকর্তাকে অপহরণ ও মুক্তিপণ আদায়, এনসিপি নেতাকে অব্যাহতি
পুলিশকে বিয়ে করায় নিজ মেয়েকে হত্যা করলেন বাবা
লাখ টাকা বেতনের প্রলোভনে দুই জনকে বিদেশে নিয়ে প্রতারণা, দম্পতি গ্রেফতার
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী