রোহিঙ্গা তরুণকে গুলি করে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ২২:২২ আপডেট : ১৬ জুন ২০২৫, ২২:২৫

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে মো. আলমগীর (১৮) নামে এক তরুণকে গুলি করে হত্যা করেছে অপর এক রোহিঙ্গা। আজ সোমবার (১৬ জুন) দুপুরে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরে আজম।

নিহত আলমগীর ওই ক্যাম্পের ডি-ব্লকের মৃত মোহাম্মদ হারেছের ছেলে।

নুরে আজম জানান, আলমগীরের সঙ্গে সি-ব্লকের রোহিঙ্গা ডাকাত নুরুল আলমের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুল আলম তার হাতে থাকা ওয়ানশুটার গান দিয়ে আলমগীরের বুকে পাঁজরের নিচে গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশে থাকা লোকজনের সহায়তায় আলমগীরকে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহটি টেকনাফ থানার পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হিমেল রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ৭ সেনা নিহত
মাথায় হেলমেট, হাতে বন্দুক: দোকানে ঢুকে ২০ সেকেন্ডেই ব্যবসায়ীকে গুলি
যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, অস্ত্রসহ গ্রেফতার ৬
সর্বশেষ খবর
আজ কমবে তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক
আজ কমবে তাপমাত্রা, আবহাওয়া থাকবে শুষ্ক
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ অক্টোবর, ২০২৬)
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে