কেএনএফের ইউনিফর্ম তৈরি, গ্রেফতার ৮ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুন ২০২৫, ২২:৫০ আপডেট : ১৮ জুন ২০২৫, ২২:৫০

পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম তৈরি এবং এটি তৈরিতে কাপড় সরবরাহের অভিযোগে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ভাইসহ গ্রেফতার আট জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফা এ আদেশ দেন। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

রিমান্ডে নেওয়া আট আসামি হলেন- তারিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আতিকুর রহমান, জামালুল ইসলাম, কামরুজ্জামান, সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ মোরশেদ। এর মধ্যে তারিকুল ইসলাম চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের ছোট ভাই এবং তাদের পারিবারিক মালিকানাধীন ‘ওয়েল কমপোজিট নিট কেমিক্যাল ফেব্রিকস ডাইং’ কারখানার ব্যবস্থাপনা পরিচালক।

গত ৩ জুন পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তারিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম ও আতিকুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ২ জুন রাতে নগরের চান্দগাঁওয়ের কালুরঘাট এলাকার কারখানা থেকে চার জনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- তারিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আতিকুর রহমান ও জামালুল ইসলাম। চার আসামিকে বায়েজিদ বোস্তামী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার দেখানো হয়।

গত ১৭ মে নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানা থেকে ২০ হাজার ৩০০টি কেএনএফ’র ইউনিফর্ম জব্দ করে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতার করা হয় তিন জনকে। তারা হলেন- সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ মোরশেদ। এর মধ্যে সাহেদুল ইসলাম কারখানার মালিক। অপর দুই জন ইউনিফর্মগুলো তৈরির অর্ডার এনেছিলেন।

এরপর ২৬ মে রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার নয়াহাট এলাকায় একটি গুদাম থেকে ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করে পুলিশ। দুই দিন পর ২৮ মে রাতে নগরীর পাহাড়তলী থানার ডিটি রোডের একটি পোশাক কারখানা থেকে আরও প্রায় ১৫ হাজার ইউনিফর্ম জব্দ করে পুলিশ। গ্রেফতার করা হয় কারখানার মালিক কামরুজ্জামানকে।

/এফআর/
সম্পর্কিত
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
সাজা শুনে আদালত থেকে পালালেন আসামি
রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর-লুটপাট: আট আসামি ৩ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭
ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
নতুন কন্ট্যাক্টলেস ই-গেটে দ্রুত হবে ইমিগ্রেশন প্রক্রিয়া, সুবিধাভোগী করা?
নতুন কন্ট্যাক্টলেস ই-গেটে দ্রুত হবে ইমিগ্রেশন প্রক্রিয়া, সুবিধাভোগী করা?
মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন 
মেট্রোরেলের পিলারে খালেদা জিয়াসহ থাকছে জুলাই আন্দোলনের গ্রাফিতি, কর্মসূচির উদ্বোধন 
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
এক জেলায় নতুন ডিসি
এক জেলায় নতুন ডিসি