এনসিপির কমিটিতে যুবলীগ নেতা

দিনাজপুর প্রতিনিধি
২১ জুন ২০২৫, ১৮:৩২ আপডেট : ২১ জুন ২০২৫, ১৮:৩২

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয়ক কমিটিতে স্থান পেয়েছেন ওমর ফারুক চৌধুরী নামে এক যুবলীগ নেতা। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।

গত রবিবার (১৫ জুন) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত ১৭ সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটি অনুমোদন করা হয়। সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন সোহেল সাজ্জাদ। সেই সদস্য পদে ৯ নম্বরে নাম রয়েছেন ওমর ফারুক চৌধুরী।

কমিটি গঠনের পর থেকেই ওমর ফারুককে নিয়ে উপজেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া ওমর ফারুক সাবেক ছাত্রলীগ নেতা, উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সদস্য ও ইসবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

চিরিরবন্দর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা জিহাদ জানান, এনসিপির চিরিরবন্দর উপজেলার সমন্বয় কমিটিতে ছাত্রলীগ-যুবলীগ নেতার নাম এসেছে। তারা কি আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে? যদিও এটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু এটা মেনে নেওয়ার মতো না।

এনসিপির চিরিরবন্দর উপজেলার প্রধান সমন্বয়ক সোহেল সাজ্জাদ বলেন, এনসিপির কমিটি গঠনের পূর্বে ওমর ফারুক চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি আমাকে বলেছিন যে, বহু আগে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কিন্তু কমিটি গঠনের পর জানা গেলো তিনি বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িত। বিষয়টি আমি কেন্দ্রীয় কমিটির সঙ্গে কথা বলেছি। দুই/এক দিনের মধ্যে তাকে কমিটি থেকে বাদ দেওয়া হবে।

এ বিষয়ে ওমর ফারুক চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

/এফআর/
সম্পর্কিত
চার্চ পরিদর্শনে এনসিপি নেতারা, চুরির ঘটনায় উদ্বেগ জানালেন পুরোহিত
প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস আলম
এমপিকে পদত্যাগের নির্দেশের প্রতিক্রিয়ায় যা বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
আরব আমিরাতে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন নতুন কোচ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
সাত দেশেই ৯৪ ভাগ কর্মী, নতুন শ্রমবাজারে কেন ঢুকতে পারছে না বাংলাদেশ
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
ন্যানসির কণ্ঠে ‘দিওয়ানা দিল’, সঙ্গে জাহিদ নিরব
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
এশিয়ান গেমসে ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!