আদালত দিলেন দুই আসামির যাবজ্জীবন, নিহতের মা চান ফাঁসি

খাগড়াছড়ি প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ১৮:১৩আপডেট : ২৫ জুন ২০২৫, ১৮:১৩

খাগড়াছড়ি জেলার গুইমারায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আকিব হোসেনকে (২০) অপহরণ করে হত্যার ঘটনায় করা মামলায় পাঁচ বছর পর দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন- খাগড়াছড়ির গুইমারার একই এলাকার সাচিং মারমা ওরফে দো অং ও অংচিং মারমা।

রায়ে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া দণ্ডবিধির ২০১ ও ৩৯৪ ধারায় পৃথকভাবে প্রত্যেককে সাত বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগীর পরিবারকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন আসামিরা। একপর্যায়ে তারা আকিব হোসেনকে কৌশলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে হত্যা করেন। ২০২০ সালে দাখিল হওয়া এ মামলায় ১৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে ছেলের ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত  মোটরসাইকেল চালক আকিব হোসেনের মা ও স্বজনরা। তারা রায়ে অসন্তুষ্টির কথা জানিয়ে, তাদের ফাঁসির দাবি জানান।

রায়ের পর বাদীপক্ষের আইনজীবী জসিম উদ্দিন মজুমদার ও রাষ্ট্রপক্ষের আইনজীবী মঞ্জুর মোরশেদ বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।

/এফআর/
সম্পর্কিত
খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রাখার মামলা: জগলুল পাশা কারাগারে
শিক্ষার্থীদের ভিসার নামে প্রতারণা: আসামি ৩ দিনের রিমান্ডে
এনসিপি নেতার ওপর আদালত চত্বরে ডিম নিক্ষেপ
সর্বশেষ খবর
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
রাবির ৪২ শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
জবিতে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
আমার সাধারণ জ্ঞান বলে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
সর্বাধিক পঠিত
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর গ্রেফতার, নেওয়া হচ্ছে বগুড়ায়
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হট্টগোল 
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সালাউদ্দিন তানভীরকে গ্রেফতার করায় যা বললেন সারজিস আলম
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ, জামায়াতের সাবেক আমির গ্রেফতার
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী
সবার সব কথায় এত কান দেওয়ার দরকার নেই: প্রধানমন্ত্রী