দেশের সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষায় মীরসরাইয়ে রোডমার্চ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ১৮:৪০আপডেট : ২৮ জুন ২০২৫, ১৮:৪০

চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া ও মিয়ানমারের রাখাইনে করিডর দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে মীরসরাইয়ে রোডমার্চ করেছে বামপন্থী রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্ল্যাটফর্ম ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’। শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টায় রোডমার্চটি চট্টগ্রামের প্রবেশপথ বারইয়ারহাট পৌরসভার গ্রিন টাওয়ারের সামনে এক পথসভায় অংশ নেয়।

একটি পিকআপে মঞ্চ বানিয়ে পথসভায় বক্তব্য দেন বক্তারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- গণমুক্তি আন্দোলনের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ, ভাষানি পরিষদের নেতা ড. হারুনুর রশীদ, সাংস্কৃতিক জোটের নেতা মফিজুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের জাসদের স্থায়ী কমিটির সদস্য মুস্তাক হোসেন, বাসদের (মার্ক্সবাদী) প্রধান সমন্বয়ক মাসুদ রানা।

এ সময় বক্তারা বলেন, সরকার এখন আমেরিকার তাবেদার হয়ে উঠেছে। দেশপ্রেমিক মানুষ এখন দেখছে এই সরকার জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তারা জনমতের তোয়াক্কা না করে দেশের হৃৎপিণ্ডখ্যাত চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। কোনও রকম জরিপ-সমীক্ষা ছাড়াই স্টারলিংকের মতো সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠানকে বাংলাদেশে ব্যবসা করতে ডেকে আনা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে রাখাইনের সঙ্গে করিডোর দেওয়ার চুক্তির পাঁয়তারা করছে। এ অবস্থায় আমরা বলতে চাই, দেশের একজন দেশপ্রেমিক মানুষ থাকতেও সরকারের এই জনস্বার্থবিরোধী উদ্দেশ্য হাসিল হতে দেওয়া হবে না। তাই আজ দেশজুড়ে স্লোগান উঠেছে ‘মা মাটি মোহনা, বিদেশিদের দেবো না’। 

পথসভা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে বারইয়ারহাট পৌর বাজারে সমাবেশ শেষে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাত্রা করে রোডমার্চে অংশ নেওয়া গাড়িবহর। 

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী