শ্রমিক দল নেতার বিরুদ্ধে গ্রাম পুলিশকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ  

নোয়াখালী প্রতিনিধি
২৯ জুন ২০২৫, ০৯:৪৯আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:৪৯

নোয়াখালীর হাতিয়ায় গ্রাম পুলিশকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক দলের এক নেতার বিরুদ্ধে। আহত গ্রাম পুলিশকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (২৮ জুন) উপজেলার ১ নম্বর হরনী ইউনিয়নের দিদার বাজারে এ ঘটনা ঘটে।

আহত মো. এরশাদ হোসেন উপজেলার ১ নম্বর হরনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ৬ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ।

অভিযোগে জানা যায়, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিদার বাজারে গ্রাম পুলিশের ওপর হামলা করা হয়। হামলায় নেতৃত্ব দেন উপজেলার উত্তর শাখা শ্রমিক দলের সভাপতি প্রার্থী আনোয়ার হোসেন। তারা পিটিয়ে গ্রাম পুলিশের বাম হাত ভেঙে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, গত বছর ৫ আগস্টের পরে সংশ্লিষ্ট ওয়ার্ডে সরকারি সুযোগ-সুবিধা বিতরণকে কেন্দ্র করে গ্রাম পুলিশের ওপর অনেকে ক্ষিপ্ত ছিল। এর রেশ ধরে হামলার এ ঘটনা ঘটানো হয়েছে। সরকার পরিবর্তনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের তৎপরতা কমে গেলে দায়িত্ব পালন করেন ইউনিয়ন পরিষদের সচিব ও তাদের নির্দেশে গ্রাম পুলিশরা। এতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অসন্তুষ্ট হন।

আহত এরশাদ হোসেন বলেন, ‘মসজিদের জায়গায় ঘাস কাটাকে কেন্দ্র করে তারা আমার ওপর হামলা করে। এ সময় তারা লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার বাম হাত ভেঙে দেয়। এ সময় আমার ভাই জাফর আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়। আমার ওপর হামলার ঘটনাটি আমি হাতিয়া উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানিয়েছি। তিনি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।’

শ্রমিক দল নেতা আনোয়ার হোসেন মোবাইল ফোনে বলেন, ‘গ্রাম পুলিশের সঙ্গে মসজিদের জায়গা নিয়ে সমাজিদের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। আমার সঙ্গে কিছু হয় নাই। আমি এ ঘটনার সঙ্গে জড়িত না।’

এ ব্যাপারে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, ‘হরনী ইউনিয়ন নিয়ে আমরা এমনিতে উদ্বেগ-উৎকণ্ঠায় থাকি। এর আগেও ইউনিয়ন সচিবের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবারের বিষয়টির খবর পেয়েছি। আহত গ্রাম পুলিশ এরশাদ হোসেন চিকিৎসা শেষ করে এলে আমরা আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের