দুই দিন বন্ধের পর চট্টগ্রাম বন্দর কাস্টমসের কার্যক্রম পুরোদমে শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুন ২০২৫, ১২:২১আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৩৭

দুই দিন বন্ধ থাকার পর আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। কাজ চলছে চট্টগ্রাম কাস্টম হাউসেও। এতে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে শনিবার (২৮ জুন) সকাল থেকে চট্টগ্রাম কাস্টম হাউস ও বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কর্মসূচি প্রত্যাহার করার পর রবিবার (২৯ জুন) রাতেই কাজে যোগ দিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

এ প্রসঙ্গে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, ‘কর্মসূচি প্রত্যাহারের পর রবিবার রাত থেকে কাজ শুরু হয়েছে। তবে আজ সোমবার আমদানি-রফতানিসংক্রান্ত সব ধরনের কার্যক্রম পুরোদমে চলমান আছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানো হচ্ছে। আবার বেসরকারি ডিপো থেকে রফতানি কনটেইনার বন্দরে এনে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। বন্দর থেকে কনটেইনার খুলে পণ্য খালাসও শুরু হয়েছে।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরে আজ সোমবার পুরোদমে কাজ চলমান আছে। বন্দরে জাহাজে কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তর, পণ্য খালাসসহ আমদানি-রফতানি কার্যক্রম পুরোদমে চলছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি