মাদক মামলায় বের হয়ে এসে মাদকের টাকার জন্য বাবাকে খুন

নোয়াখালী প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১২:৫১আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৫১

লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবাকে হত্যার ঘটনায় প্রধান আসামি মামুনকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (২৯ জুন) রাতে রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়নের গাজী বাড়ির হজরত আলী গাজীর বড় ছেলে মামুন মাদকসেবী ও মাদক কারবারি।

মাদকের টাকার জন্য সে প্রায় সময় তার বাড়িতে তার বাবা হজরত আলীর সঙ্গে ঝগড়া-মারামারি করতো। গত কয়েক মাস আগে মাদকসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয় মামুন। মামলায় কিছুদিন কারাগারে থাকার পর জামিনে এসে গত ১১ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় বাড়িতে বাবার কাছে মাদকের টাকা চাইলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এর জেরে অজু করার সময় ধারালো দা দিয়ে সে তার বাবাকে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। এ সময় হজরত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মামুনের ভাই নুর হোসেন গাজী বাদী হয়ে লক্ষ্মীপুরের রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রায়পুর থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে