সেই ফজর আলী হাসপাতালে, নতুন মামলার আসামি ৩০

কুমিল্লা প্রতিনিধি
৩০ জুন ২০২৫, ১৯:৩৩ আপডেট : ৩০ জুন ২০২৫, ১৯:৫৫

কুমিল্লার মুরাদনগরের ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি ফজর আলী এখন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এদিকে এ ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। আর গ্রেফতার চার জনের রিমান্ড চাওয়া হয়েছে। সোমবার (৩০ জুন) কুমিল্লা মেডিক্যাল, মুরাদনগর থানা ও আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে মুরাদনগর উপজেলার ওই গ্রামের সুমন, রমজান, আরিফ ও অনিককে।

কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ বলেন, অভিযুক্ত ফজর আলীকে অর্থোপেডিকস বিভাগে সিট খালি না থাকায় ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি রাখা হয়েছে। তবে তাকে চিকিৎসা দিচ্ছে অর্থোপেডিকস বিভাগ। ওই বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতে ও পায়ের চারটি স্থানে ভেঙে গেছে। তবে দুটি স্থানের আঘাত কয়েক দিন মাঝেই সেরে যাবে। বাকি দুটির অস্ত্রোপচার করতে হবে।

পরিচালক মাসুদ পারভেজ বলেন, চিকিৎসকরা সব রোগীর মতো তাকেও চিকিৎসা দিচ্ছেন। ছাড়পত্র দেওয়ার সময় হলে দিয়ে দেবো। আদালতে উঠানোর বিষয়টি দেখবে পুলিশ।

কোর্ট ওসি সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত চার জনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তবে আদালত তা পরবর্তী শুনানির তারিখ আগামীকাল ধার্য করেছেন।

এ বিষয়ে কুমিল্লার মুরাদনগর থানার ওসি জাবেদুর রহমান বলেন, ওই ঘটনায় দুটি মামলা করা হয়েছে। একটি ধর্ষণ মামলা। অপরটি যারা ভিডিও করেছে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা। ধর্ষণ মামলার একমাত্র আসামি ফজর আলী। আর পর্নোগ্রাফি মামলার নামীয় আসামি পাঁচ, অজ্ঞাত আরও ২৫ জন। মোট ৩০ জন।

গত বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে মুরাদনগর উপজেলার একটি গ্রামে ঘরের দরজা খুলে ধর্ষণের ঘটনার অভিযোগ করেন এক নারী। এ ঘটনায় অভিযুক্ত ফজর আলী (৩৮) উপজেলার বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেছেন, তিনি ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। এরপর থেকে অভিযুক্ত ফজর আলী তাকে দেখলেই উত্ত্যক্ত করতে থাকে। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে ফজর আলী কৌশলে তার ঘরের দরজা খুলে গলায় ছুরি ধরে ধর্ষণ করে। পরে চিনে ফেলায় কাউকে বললে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন আসে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক