চট্টগ্রামে দুজনের শরীরে ‘জিকা ভাইরাস’ শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুলাই ২০২৫, ১৫:৫১আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৮:৪৬

চট্টগ্রামে দুজনের শরীরে ‘জিকা ভাইরাস’ শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র এপিক হেলথ কেয়ার ল্যাবে রক্তের নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত করা হয়। এর মধ্যে একজন পুরুষ, একজন নারী। দুজনেরই বয়স ৪২।

আক্রান্ত পুরুষের জ্বর, শরীর ব্যথা ও শরীর লালচে হওয়া এবং আক্রান্ত নারীর জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়া উপসর্গ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রামে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে (এপিক ডায়াগনস্টিক সেন্টার) দুজন জিকা ভাইরাস পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। তবে এটি একটি কম্বাইন কিট দিয়ে পরীক্ষা করা হয়েছিল, যা একাধিক ভাইরাস শনাক্তে ব্যবহৃত হয়। এ কারণে আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ঢাকার সিডিসি-স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর-কে অবগত করেছি। ওনারা এ ভাইরাস আক্রান্তের রোগ নির্ণয় ও আইএইএসআর রিপোর্টিংয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর জিকা ভাইরাসের ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
প্রমোদতরীতে হান্টাভাইরাস, জিনোম সিকোয়েন্সিংয়ে যা মিলল
প্রমোদতরিতে হান্টাভাইরাসের থাবা, ২ ভারতীয় আক্রান্ত
বিশ্বজুড়ে হঠাৎ আলোচনায় ‘হান্টাভাইরাস’, কতটা ভয়ংকর?
সর্বশেষ খবর
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
শিক্ষক দিবসে শুভেচ্ছা জানালেন ঋতাভরী, নায়িকার আসল শিক্ষক কে
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
কুষ্টিয়ার সেই পীরের মরদেহ কবরস্থান থেকে সরিয়ে দরবারে দাফনের অভিযোগ
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা আছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল