মামাকে হত্যার ঘটনায় ভাগনেসহ ৩ জনের নামে মামলা

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ১৮:১২আপডেট : ১০ জুলাই ২০২৫, ১৮:১২

চট্টগ্রামের মীরসরাইয়ে জমি-সংক্রান্ত বিরোধে মামাকে খুনের ঘটনায় ভাগনে শাহিন আলমকে প্রধান আসামি করে ৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) নিহত মোহাম্মদ হারুনের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও মীরসরাই থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, ‘মীরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া এলাকায় প্রবাসী মোহাম্মদ হারুনকে হত্যার ঘটনায় তার স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে ভাগনে শাহিন আলমকে প্রধান আসামি করে ৩ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় শাহিন আলমের স্ত্রী ও তার মাকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি বাড়ির পাশের একটি ছড়া থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, বুধবার বিকালে জমি-সংক্রান্ত বিরোধের আলোচনার সময় মোহাম্মদ হারুনকে তার ভাগনে শাহীন আলম বুকের ওপর ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে শাহীন আলমসহ তার স্ত্রী ও মা পলাতক রয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান