কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ

কুমিল্লা প্রতিনিধি
১০ জুলাই ২০২৫, ২০:২২আপডেট : ১০ জুলাই ২০২৫, ২০:২৯

এসএসসিতে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। পাস করেছে ১ লাখ ৬ হাজার ৫৮১ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৯৯০২ জন। গতবারের চেয়ে এবার পাসের হার প্রায় ১৬ শতাংশ কম। জিপিএ-৫ কমেছে ৩০৯৮টি। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১২ হাজার ১০০ শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামছুল আলম এ ফল প্রকাশ করেন।

বোর্ড চেয়ারম্যান মো. শামছুল আলম বলেন, ‘পরীক্ষা অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ গণিতে পাসের হার কম হওয়ায় সামগ্রিকভাবে ফল খারাপ হয়েছে।’

এ বোর্ডে একটি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ইসলামপুর উচ্চবিদ্যালয় নাঙ্গলকোটে ৩২ জন পরীক্ষা দিয়ে সবাই অকৃতকার্য হয়। শতভাগ পাস করেছে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানে। গত বছর শতভাগ পাস করেছিল ৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে। গত চার বছর কোনও প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়নি।

/কেএইচটি/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী