বান্দরবানে বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে এক পরিবারের দুজনসহ ৩ নারীর মৃত্যু

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৪ জুলাই ২০২৫, ১০:৪০আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:৫৪

বান্দরবা‌ন জেলা সদ‌রের সুয়ালক ইউনিয়‌নের রাংলাই হেডম‌্যানপাড়ায় বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে একই প‌রিবা‌রের দুজনসহ মোট ৩ জন ম্রো নারী মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) সকা‌লে বান্দরবান চিম্বুক সড়‌কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম‌্যানপাড়ায় এ ঘটনা ঘ‌টে।

মৃতরা হলেন- তুম‌লে ম্রো (১৮), রও‌লেং ‌ম্রো (৩৫) ও রি‌য়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম‌্যানপাড়ার বা‌সিন্দা।

পু‌লিশ ও স্থানীয়র‌া জানান, পাড়ার এক‌টি বৈদ‌্যু‌তিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়। ওখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ওই তিন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যায়। প‌রে স্থানীয়রা একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লেও বাকি দুজনের লাশ এখ‌নও ঘটনাস্থ‌লেই আছে। প‌ড়ে থাকা বিদ‌্যু‌তের তার পু‌ড়ে গে‌ছে ব‌লেও জানান তারা।

এ বিষ‌য়ে বান্দরবান চিম্বুক সড়‌কের ১২ মাইল এলাকার বাজার ক‌মি‌টির সভাপ‌তি রাংরাও ম্রো ব‌লেন, ‘এক‌টি ট্রান্সফরমার বি‌স্ফোরণ হ‌য়ে সেখা‌নের তা‌রে জ‌ড়ি‌য়ে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে ৩ জন ম্রো নারী মারা গেছেন।’

এ বিষ‌য়ে বান্দরবা‌নের পু‌লিশ সুপার মো. শ‌হিদুল্লাহ কাওছার ব‌লেন, ‘বিদ‌্যুৎস্পৃ‌ষ্টে ৩ জন ম্রো নারী মারা গে‌ছেন। এদের ম‌ধ্যে একজন‌কে বান্দরবান সদর হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। অপর দুজনে‌র লাশ উদ্ধার কর‌তে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী