জমি নিয়ে বিরোধ, দেবরের ছুরিকাঘাতে ভাবি খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুলাই ২০২৫, ১৪:২৩আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৪:২৩

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানা এলাকায় দেবরের ছুরিকাঘাতে ভাবিকে খুন করার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূর নাম ফেরদৌস আরা (৩৭)। তিনি স্থানীয় বাসিন্দা মো. লোকমানের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, রবিবার (১৩ জুলাই) মধ্যরাতে পারিবারিক জমিসংক্রান্ত বিরোধের জেরে ফেরদৌস আরাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে তার দেবর রনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা নুরুল আবছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লোকমানরা চার ভাই। এর মধ্যে লোকমানের সঙ্গে ছোট ভাই রনির পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে ঝগড়ার একপর্যায়ে লোকমানের স্ত্রী ফেরদৌস আরাকে ছুরিকাঘাত করে ছোট ভাই রনি। ঘটনার পর থেকে ঘাতক রনি পলাতক রয়েছে।’

এ প্রসঙ্গে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে খুন, হত্যাকারী কারা
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের