মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

কক্সবাজার প্রতিনিধি
১৪ জুলাই ২০২৫, ১৬:৫৭আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৮:৫১

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব ভায়োলেন্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণ এখন সচেতন হচ্ছে। জনগণ রুখে দাঁড়ালে এই প্রবণতা বন্ধ হবে। কারও হাতে আইন তুলে নেওয়ার অধিকার নেই।’

সোমবার (১৪ জুলাই) দুপুরে কক্সবাজারে অনুষ্ঠিত ‘রোহিঙ্গা ক্যাম্প ও জেলার অভ্যন্তরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ’ বিষয়ক এক সভা শেষে তিনি এ কথা বলেন। দুপুর ১২টায় কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে শুরু হওয়া এই সভা শেষ হয় পৌনে ২টায়। সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা সংকট ও মাদক পাচার—এই তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু ঘিরে আয়োজিত হয় উচ্চ পর্যায়ের এই সমন্বয় সভা।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মাদক সমাজে নানা উপায়ে ছড়িয়ে পড়েছে। একে রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে জনসচেতনতা তৈরিতে। সমাজ থেকে মাদক নির্মূলে সরকারের পাশাপাশি গণমাধ্যমেরও বড় ভূমিকা রয়েছে।’

তিনি জানান, ‘রোহিঙ্গা সমস্যার সমাধানে সরকার কাজ করে যাচ্ছে।’

সভায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, সেনা, নৌ, বিমানবাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, এপিবিএন, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। সভা শেষে বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত বিওপি পরিদর্শন করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
অজ্ঞাত স্থান থেকে রায়হানের বার্তা, ‘ওয়েট অ্যান্ড সি’, নতুনরা ভয়ংকর হয়ে উঠবে
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ ডিএমপি কমিশনারের
জুলাইয়ে মব সহিংসতায় প্রাণ গেলো ১৭ জনের, রাজনৈতিক সহিংসতায় নিহত ৬
সর্বশেষ খবর
সরকারি দামে মিলছে না সার, বস্তাপ্রতি ৬০০ টাকা বেশি নেওয়া হচ্ছে
সরকারি দামে মিলছে না সার, বস্তাপ্রতি ৬০০ টাকা বেশি নেওয়া হচ্ছে
ইসলামী আন্দোলনের নেতা খুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ইসলামী আন্দোলনের নেতা খুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান
হাসপাতাল থেকে আবার কারাগারে ইমরান খান
যে শহরে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের প্রেম হয়েছিল
যে শহরে ঐশ্বরিয়ার সঙ্গে অভিষেকের প্রেম হয়েছিল
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত
পাল্টা পদক্ষেপে পাকিস্তান হাইকমিশনের বাইরের স্থাপনা গুঁড়িয়ে দিলো ভারত