স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তার দুই প্রেমিকের ফাঁসির রায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ জুলাই ২০২৫, ১৮:০০আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৮:০০

চট্টগ্রামের সীতাকুণ্ডে চার বছর আগে প্রেমের সম্পর্কের জেরে স্বামীকে হত্যার ঘটনায় করা মামলায় স্ত্রীসহ তিন জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৪ জুলাই) ৮ম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ এইচ এম শফিকুল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত জয়নাল আবেদীনের স্ত্রী রিমা আক্তার এবং তার দুই সহযোগী শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুম। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানাসহ তাদের কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি আফসার উদ্দিন হেলাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রেমের সম্পর্কের জেরে স্বামীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্ত্রী রিমা আক্তারসহ তিন জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অন্য দুই আসামি শাহাদাত ও আবদুল কাইয়ুমের সঙ্গে রিমা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। আর কাইয়ুম হলো শাহাদাতের বন্ধু। এ মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।’

আদালত সূত্র জানিয়েছে, ২০২১ সালের ৯ এপ্রিল রাতে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের তেলিপাড়া এলাকায় জয়নাল আবেদিন ওরফে কালা মিয়াকে তার ঘরে গলা কেটে হত্যা করা হয়। শাহাদাত হোসেন ও আবদুল কাইয়ুমের সহযোগিতায় স্ত্রী রিমা আক্তার স্বামী জয়নাল আবেদিনকে ছুরিকাঘাতে হত্যা করে বলে পুলিশের তদন্তে উঠে আসে। পরে শরীরের বিভিন্ন অংশ পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনার পরদিন ভোরে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে। জয়নাল চট্টগ্রাম নগরের হালিশহরে ফলের ব্যবসা করতেন।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মহিউদ্দিন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় হত্যা মামলা করেন। এরপর ২০২১ সালের ১২ এপ্রিল রিমা আক্তার ও শাহাদাত হোসেনকে গ্রেফতার করে পুলিশ। দুই জনই পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০২১ সালের ২৬ অক্টোবর আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন সীতাকুণ্ড থানার তৎকালীন এসআই সাজিব হোসেন। 
২০২৩ সালের ১১ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী