বান্দরবা‌নে বিএন‌পির অফিস ভাঙচুরের ঘটনায় আ.লী‌গের ১৮ ‌নেতাকর্মীর নামে মামলা

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৮ জুলাই ২০২৫, ১১:৩৭আপডেট : ১৮ জুলাই ২০২৫, ১১:৪১
audio

বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‌১৮ নেতাকর্মী‌কে আসামি ক‌রে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বান্দরবান শহরের শেরেবাংলা নগরের বাসিন্দা আবুল কালাম বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ধর্মবিষয়ক সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী, বীর বাহাদুর কল্যাণ ট্রাস্টের সভাপতি আনিছুর রহমান সুজন, সাবেক যুবলীগ নেতা শিবু চৌধুরী, জেলা যুবলীগের সাবেক সভাপতি জামাল চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বিমল কান্তি দাসসহ আরও অনেকের নাম উল্লেখ করা হ‌য়ে‌ছে।

এজাহারে বলা হয়ে‌ছে, গত ১৪ জুলাই গভীর রাতে শহরের ‌পৌর এলাকার আর্মি পাড়ায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা অফিসের দরজা, টেবিল, চেয়ার ও সাইনবোর্ড ভাঙচুর করে এবং দলের শীর্ষ নেতাদের ছবি মেঝেতে ফেলে দেয়। এ সময় ককটেল বিস্ফোরণেরও অভিযোগ উঠে‌ছে।

এজাহারে আরও বলা হয়, শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দখলের চেষ্টা করছিল। পরিকল্পিতভাবে হামলা চালিয়ে ভাঙচুরের মাধ্যমে আবা‌রও অফিসটি দখলের উদ্দে‌শ্য তা‌দের।

বান্দরবান সদর থানার ভা‌রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম পারভেজ বলেন, ‘বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে আসামিদের ‍বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের