চট্টগ্রামে ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জুলাই ২০২৫, ০৯:৫৩আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৯:৫৩

চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে তিন নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় নগরের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) রাতে মৃত শ্রমিক ফখরুল ইসলামের বাবা মো. সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলে এ দুর্ঘটনা ঘটে। ওই ভবনের শ্রমিক মো. নুরুল আলম বলেন, ‘রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। ওই তিন জন ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তিন জনই একসঙ্গে নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়ার পর দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

মৃত শ্রমিকরা হলেন- নোয়াখালীর চরজব্বার এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান, একই জেলার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর তিন জনকে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাশেদ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, শুক্রবার দুপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে তিন জন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় মৃত তিন শ্রমিকের পক্ষ থেকে ফখরুল ইসলামের বাবা মো. সেলিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি