টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৫ অপহরণকারী গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ১৬:০৩আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৬:০৩

কক্সবাজার টেকনাফে সংঘবদ্ধ অপহরণ চক্রের বিরুদ্ধে চালানো এক বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজসহ পাঁচ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে টেকনাফ থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ-চকরিয়া মেরিন ড্রাইভ সড়কের লামার বাজার এলাকায় ‘সৈকত কাউন্টার’ সংলগ্ন স্থানে অবস্থানরত পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চকরিয়ার আব্বাস উদ্দিন (৪২), সাকিবুল ইসলাম (২২), ফরহাদ মিয়া (১৯), মো. রবিউল হোসেন (২৭) ও মো. তাওসিফ (১৯)।

অভিযানে ধৃত আসামিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা অপহরণ চক্রের সক্রিয় সদস্য এবং অপহরণকাজে ব্যবহৃত অস্ত্র গোপন করে রেখেছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই রাতেই বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকায় অভিযানে গিয়ে একটি বসতঘরের সামনে ছনের গাদার ভেতর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিনটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। অস্ত্রটি কাঠের বাটযুক্ত এবং আড়াআড়িভাবে ১২.৪ ইঞ্চি লম্বা।

টেকনাফ মডেল থানায় নেওয়া হলে মামলার ভিকটিম পাভেল চাকমা (২৪) আসামিদের শনাক্ত করেন এবং নিশ্চিত করেন তারা অপহরণ চক্রের সদস্য।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘সন্ত্রাস ও অপহরণ প্রতিরোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। জনগণের নিরাপত্তায় আমাদের প্রতিটি ইউনিট সর্বোচ্চ সচেষ্ট। এই চক্রের বাকি সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী