মাইলস্টোন যখন জ্বলছে, আ.লীগ তখন আলু পোড়া খেতে এসেছে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ২১:২১আপডেট : ২৩ জুলাই ২০২৫, ২১:২১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আগুনে যখন মাইলস্টোন জ্বলছে, আওয়ামী লীগ তখন এসেছে আলু পোড়া খেতে। বাংলাদেশে সবার ঠাঁই হলেও আওয়ামী লীগের ঠাঁই হবে না। প্রিয় মা-বোনেরা, আওয়ামী লীগ ক্ষমতায় এলে আপনাদের চার কোটি সন্তানকে হত্যা করা হবে। আপনারা সবাই যে দলই করুন, আওয়ামী লীগকে এ দেশে সুযোগ দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘মাইলস্টোনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে। ধ্বজভঙ্গ বিমান কেন চলবে, সরকারকে তার জবাব দিতে হবে। লাশের সংখ্যার বিভ্রান্তি দূর করতে হবে।’

এনসিপির জুলাই পদযাত্রার ৪৪তম জেলা কুমিল্লায় বুধবার (২৩ জুলাই) বিকালে নগরের টাউনহল প্রাঙ্গণে এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট। সুরা লোকমানে আয়াত আছে, জমিনের মধ্যে তোমরা দম্ভ ভরে চলো না। হাসিনা দম্ভ করে বলেছিল, কুমিল্লা নামে বিভাগ হবে না। আমরা বলছি, কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হবে।’

তিনি বলেন, ‘কুমিল্লার মানুষকে অনেক সংগ্রাম করে চলতে হয়েছে। সন্তানদের বিদেশ পাঠিয়ে অর্থ উপার্জন করতে হয় এই জেলার মানুষদের। রাষ্ট্রের কোনও অর্থ দিয়ে কুমিল্লায় উন্নয়ন হয়নি। এই শাসনগাছা ফ্লাইওভার কোনও কাজে আসেনি। শহরে যানজট লেগেই থাকে। কুমিল্লার মানুষ নিজেরা সার্ভাইভ করছে। সরকারকে কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এর ভেতরে দুই কিলোমিটার রাস্তাও ঠিক নাই। সরকারকে বলবো, যদি কুমিল্লার উন্নয়ন না করেন, আমরা নিজেরাই পয়সা তুলে কাজ শুরু করবো।’

এনসিপির এই নেতা বলেন, ‘কুমিল্লা-সিলেট মহাসড়কে দুইটা বাস একসঙ্গে চলতে পারে না। নাম দিয়েছে জাতীয় মহাসড়ক। কুমিল্লাকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, এর ক্লাসিক উদাহরণ আর একটাও নাই। এই জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল এই কুমিল্লার ছেলেরা। সত্য বলতে, সাহস দেখাতে কুমিল্লার মানুষ পিছপা হয় না। হাসিনা কুমিল্লার চিন্তায় নির্ঘুম রাত কাটাতো। ফেরাউনের পয়দা হয়েছে ঢাকায়, মুসার পয়দা হয়েছে কুমিল্লায়, ফেরাউন পালিয়েছে দিল্লিতে।’

এনসিপি কুমিল্লা মহানগরের আহ্বায়ক সিরাজুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান প্রমুখ।

উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

সভার শুরুতে মাইলস্টোনে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে