মানিকছড়িতে মাদ্রাসা ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৪ জুলাই ২০২৫, ১১:১১আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১১:১১

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বুদংপাড়া থেকে অপহরণের পর মাদ্রাসা ছাত্র সোহেলকে (১৪) হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (২৪জুলাই) সকালে বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এসে শেষ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে পার্বত্য নাগরিক পরিষদের নেতা আলমগীর কবির, এস এম মাসুম রানা, ভিকটিমের মা রাবেয়া আকতার, নানা আবদুর রহিম প্রকাশ গফুরসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা শিশু সোহেলকে হত্যার সঙ্গে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তিসহ পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৪ জুলাই রাতে মানিকছড়ি উপজেলাধীন ২নং বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে সোহেলকে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে অজ্ঞাত ব্যক্তিরা সোহেলের নানার নম্বরে ফোন করে লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় মামলা করার পর গত ১৬ জুলাই বিকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল ওয়ার্ডের দুর্গম বুদংপাড়া এলাকার একটি ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহেল ছদুরখীল এলাকার বাসিন্দা আবদুল রহিমের বড় মেয়ে রাবেয়া আক্তার ও আবদুল জলিল দম্পতির একমাত্র ছেলে এবং গোরখানায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র।

এই ঘটনায় এখন পর্যন্ত কসমকার্বারি পাড়ার সম্বু কুমার ত্রিপুরা (৩৬), আদি ত্রিপুরা (৩৪), মংসানু মারমা (৩৫), বাবু মারমা (৩৫), গোরখানা এলাকার মাঈন উদ্দিন (২১), ইয়াছিন মিয়া (২৮) ও শফি উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল এ তথ্য নিশ্চিত করেছেন।

/এফআর/
সম্পর্কিত
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার