নিয়ন্ত্রণ হারিয়ে ফুটবল মাঠে ঢুকে দর্শকদের চাপা দিলো বাস, নিহত ১

কুমিল্লা প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ২৩:২২আপডেট : ২৬ জুলাই ২০২৫, ২৩:২২

নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলার মাঠে ঢুকে দর্শকদের চাপা দিয়েছে একটি যাত্রীবাহী বাস। এতে গিয়াস উদ্দিন (৪৩) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচ জন আহত হন। 

শনিবার (২৬ জুলাই) বিকালে মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। নিহত গিয়াস উদ্দিন মুরাদনগর উপজেলার দুলারামপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল। এ সময় ইলিয়টগঞ্জ এক্সপ্রেস নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে ঢুকে দর্শকদের চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। তখন দর্শকরা বাসটি ভাঙচুর করেন।

আহতরা হলেন- দুলারামপুর গ্রামের কাশেম মিয়ার ছেলে গোলাম রাব্বানী (১৮), গকুলনগর গ্রামের আবদুস সোবহান মিয়ার ছেলে শাহজালাল (৪৫), দড়িকান্দি গ্রামের রশিদ মিয়ার ছেলে সাইদুল ইসলাম (৩০), মুরাদনগর গ্রামের অনিল চন্দ্র বর্মণের ছেলে হৃত্তিক চন্দ্র বর্মণ (২০) ও কামারচর গ্রামের বারেক মিয়ার ছেলে দুদু মিয়া (৫৬)।

/এএম/
সম্পর্কিত
হাইওয়ে থানার সামনে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
আশুলিয়ায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু: আসামির তালিকায় নেই মালিকপক্ষের কেউ
আশুলিয়ায় বিস্ফোরণ: সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আরও ৫ জনের লাশ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের ভিসা দ্রুত করিয়ে দেওয়ার নামে টাকা চাইছে? সতর্ক হোন
যুক্তরাষ্ট্রের ভিসা দ্রুত করিয়ে দেওয়ার নামে টাকা চাইছে? সতর্ক হোন
খালের পানিতে ভাসছিল ড্রাম, ভেতরে মরদেহ
খালের পানিতে ভাসছিল ড্রাম, ভেতরে মরদেহ
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসও নিষেধ
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক নয়, চিকিৎসকদের প্র্যাকটিসও নিষেধ
প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম: জ্বালানি প্রতিমন্ত্রী
প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও কম: জ্বালানি প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা