মাইলস্টোন ট্র্যাজেডি: লক্ষ্মীপুরে সায়ানের কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ১৪:১০আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৪:১০

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যাওয়া সায়ান ইউছুফের কবর জিয়ারত ও ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বিমানবাহিনী প্রধানের একটি প্রতিনিধিদল। পরে তারা শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর দেড়টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে সায়ানের কবরে শ্রদ্ধা জানায় বিমানবাহিনী। কবর জিয়ারত শেষে সায়ানের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।

বিমানবাহিনীর চট্টগ্রাম জহুরুল হক বিমানঘাঁটির উইং কমান্ডার রেজাউল হকের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় সায়ানের বাবা মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এ এফ এম ইউছুফ উপস্থিত ছিলেন।

তিনি জানান, ছেলের শোকে পরিবারের কেউ এখনও স্বাভাবিক হতে পারেনি। তারা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

বিমানবাহিনীর উইং কমান্ডার রেজাউল হক বলেন, ‘বিমানবাহিনী প্রধানসহ সকল সদস্যের পক্ষে আমরা সায়ানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছি। আমরা তার পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি।’

লোকালয়ে বিমান প্রশিক্ষণ নিয়ে তিনি বলেন, ‘ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন।’

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরের পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সায়ান। সায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির সন্তান। তার বাবা এ এফ এম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা উত্তরা ১০ নম্বর সেক্টরে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
৮ জনের মৃত্যু: ৩০০ গজ দূরের ভবনও ছিদ্র, আশুলিয়ায় এত বড় বিস্ফোরণ
কী থেকে ঘটলো বিস্ফোরণ আর কীভাবে লাগলো আগুন: নারীর মৃত্যু, আহত ১৪
বিস্ফোরণের পর সিলিন্ডার উড়ে গিয়ে পড়লো নারীর মাথায়, ঘটনাস্থলেই মৃত্যু
সর্বশেষ খবর
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
প্রথমে গোল করেও জিততে পারলো না বাংলাদেশ 
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চট্টগ্রামে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৩৮ জন, আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ৩ হাজার
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি