সংঘর্ষের ঘটনায় ৫ নেতা বহিষ্কার, প্রতিবাদে মীরসরাইয়ে বিএনপির বিক্ষোভ

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ২২:৪৭আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২২:৪৭

চট্টগ্রামের মীরসরাই উপজেলা বিএনপি ও যুবদলের পাঁচ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির একাংশের নেতাকর্মীরা। বুধবার দুপুরে উপজেলা সদরে তারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বহিষ্কারের প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর। তিনি বলেন, ‘রাউজানে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মীরসরাই উপজেলা বিএনপি ও যুবদলের কিছু ত্যাগী নেতাকর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া নেতারা দলের দুঃসময়ে মাঠে ছিলেন। বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে রাজনীতি করা ব্যক্তিদের ভুল তথ্যে তাদের বহিষ্কার করা হয়েছে। এই বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা উচিত।’

এর আগে মঙ্গলবার রাতে দলের বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্যসচিব জাহিদ হুসাইন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা রফিকুজ্জামান চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন।

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে