কক্সবাজার মাদক ও মানব পাচারের দুর্গ, গোলটেবিল বৈঠকে বক্তারা

কক্সবাজার প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ২৩:২০আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২৩:২০

কক্সবাজার জেলা হলো মাদক ও মানব পাচারের দুর্গ। বিশেষ করে মানবপাচার একটি জটিল, সংঘবদ্ধ ও আন্তসীমান্ত অপরাধ। এ কারণে এ অপরাধ প্রতিরোধে কেবল আইনগত পদক্ষেপ নয়, বরং সামাজিক সচেতনতা, প্রাতিষ্ঠানিক সমন্বয়, দারিদ্র্য বিমোচন ও পুনর্বাসনের টেকসই কাঠামো দরকার।

বুধবার (৩০ জুলাই) বিকালে কক্সবাজারের একটি হোটেলে ‘বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা। 

জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি সীমা জহুরের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ মুন্সী আবদুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আক্তার হোসেন, অতিরিক্ত জেলা জজ মো. রবিউল আলম, যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী, কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলাম, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী, জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক নাফিজ ইমতিয়াজ হাসান। এ ছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন্নেছা লিপি, আইওএমের নিরাপত্তা সমন্বয়ক সাদিয়া আলিন ও জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রকল্প কর্মকর্তা নাজমুল করিম ও আইনজীবী প্রতীভা দাশ প্রমুখ।

বৈঠকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া তথ্যমতে, ২০১৮ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত মোট এক হাজার ৪৫৪ জন পাচার ও ঝুঁকিপূর্ণ অভিবাসনের শিকার ব্যক্তি শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০২ জন পুরুষ, ৫৫ জন কিশোর, ৭৮৯ জন নারী ও ১০৮ জন কিশোরী। শনাক্ত ৪১০ জন বিদেশে পাচার হয়েছিল। এখন পর্যন্ত ৫৩০ জনকে জীবিকা সহায়তা দেওয়া হয়েছে। যার মধ্যে ১৮০ জন পুরুষ এবং ৩৫০ জন নারী উপকারভোগী অন্তর্ভুক্ত করেছে জাতীয় মহিলা আইনজীবী সমিতি।

এ ছাড়া কক্সবাজারে মানবপাচার আইনে ৪৬০টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ২০১৯ সালে ২৫১টি, ২০২০ সালে ১৫টি, ২০২১ সালে ১২টি, ২০২২ সালে ১৬টি, ২০২৩ সালে ১৯টি, ২০২৪ সালে ১৮টি ও চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে ১০টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে মাত্র ১৬টি। এসব মামলায় সাক্ষীর দুর্বলতাকে দায়ী করা হয়।

বৈঠকে পাচারের কয়েকটি কৌশল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ নারীরা মধ্যপ্রাচ্যে ভালো চাকরির আশায় পাচারের শিকার হন। তবে বাস্তবে তাদের বেশিরভাগই গৃহকর্মে নিয়োজিত হয়ে নির্যাতনের শিকার হন এবং উপযুক্ত বেতন বা সুযোগ-সুবিধা পান না। অন্যদিকে, পুরুষদের মধ্যে অনেকে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচার হন বা বৈধভাবে মধ্যপ্রাচ্যে যান। কিন্তু ভুয়া কাজের প্রতিশ্রুতি ও চাকরির চুক্তিবিহীনভাবে যাচ্ছেন তারা, যা প্রকৃত অর্থে মানব পাচার হিসেবে বিবেচিত হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
ইতালির কথা বলে লিবিয়ায় বিক্রি, নির্যাতন চালিয়ে ৬৩ লাখ টাকা আদায়
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী