ঢাকায় নেতাকর্মী আনার জন্য এবার ট্রেন ভাড়া করেছে ছাত্রদল, ভাড়া কত?

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ আগস্ট ২০২৫, ১৭:৪২আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১৭:৪২

ঢাকায় নেতাকর্মীদের যাতায়াতের জন্য এবার ট্রেন ভাড়া নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (৩ আগস্ট) ঢাকায় শাহবাগে অনুষ্ঠেয় কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে রেলওয়ের বিশেষ ট্রেন ভাড়া নিয়েছে বিএনপির এই ছাত্র সংগঠন।

চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটিতে থাকছে ২০টি বগি। এতে যাত্রী ধারণক্ষমতা এক হাজার ১২৬ জন।

রেলওয়ের পূর্বাঞ্চল অফিস সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। সমাবেশ শেষে একই দিন সন্ধ্যা ৭টায় ঢাকার কমলাপুর থেকে যাত্রা শুরু করে রাত ১টায় ট্রেনটি চট্টগ্রামে ফিরবে।

রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তৌষিয়া আহমেদ বলেন, ‘ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন সাপেক্ষে বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এ ট্রেনটি নিয়ম অনুযায়ী বরাদ্দ দেওয়া হয়েছে। এর কারণে নিয়মিত ট্রেন চলাচলে কোনও সমস্যা হবে না।’

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম বলেন, ‘ঢাকায় আমাদের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দিতে সংগঠনের নেতাকর্মীদের ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে আমরা রেলওয়ের কাছে একটি বিশেষ ট্রেনের আবেদন করি। রেল কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে। ট্রেন ভাড়ার আনুমানিক খরচ প্রায় ১০ লাখ টাকা, যা সংগঠনের সদস্য এবং সিনিয়রদের সহায়তায় সংগ্রহ করা হচ্ছে।’

এর আগে ১৯ জুলাই জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ঢাকার রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে রেলওয়ের কাছ থেকে বিশেষ ট্রেনের জন্য কোচ বরাদ্দ নিয়েছিল।

/এফআর/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী