নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের ৭ জন নিহত

নোয়াখালী প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৫, ০৮:৩৮আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৭:২৬

নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জসংলগ্ন এলাকায় ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি মাইক্রোবাস খালে পড়ে সাত জন নিহত হয়েছেন।

আজ বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ঢাকা বিমানবন্দর থেকে তাদের এক নিকট আত্মীয়কে বরণ করতে গিয়েছিলেন বলে জানা যায়।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তারা সবাই একই পরিবারের।

জানা যায়, ওমানপ্রবাসী বাহার উদ্দিন নামে এক ব্যক্তিকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত জন নিহত হয়েছেন। তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন চৌপল্লি এলাকায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে আমরা ধারণা করছি। কয়েকজন বের হতে পারলেও সাত জন ভেতরে আটকা পড়ে মারা যান। আমরা খবর পাওয়ার আগেই স্থানীয়রা তাদের জীবিত ভেবে নিজেদের উদ্যোগেই বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আমরা এখন পর্যন্ত মরদেহগুলোর সন্ধান করছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি হাইওয়ে থানা পুলিশ উদ্ধার করে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় রেখেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মোটরসাইকেলে কক্সবাজার ঘুরতে যাওয়ার পথে দুই বন্ধু নিহত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
ইজিবাইকের ওপর উল্টে পড়লো বাস, নিহত ৪
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত