চাঁদপুরে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

চাঁদপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ২০:৫১ আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২০:৫১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিয়ের কথা বলে ঢাকা থেকে ডেকে এনে এক তরুণীকে (২৩) তিন দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ও শনিবার (০৯ আগস্ট) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের মামুন পাটোয়ারী (৪৪) রাজধানীর শনিরআখড়ার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে গত ৫ আগস্ট নিজ বাড়িতে নিয়ে আসে। সেখানে মামুন ও তার দুই সহযোগী মিলে তরুণীকে ধর্ষণ করে। পরবর্তীতে মামুন আরও দুদিন আটকে রেখে ধর্ষণ করে। শুক্রবার (৮ আগস্ট) বিষয়টি জানতে পেরে স্থানীয়রা তরুণীকে উদ্ধারের পাশাপাশি মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভুক্তভোগী মামলা করলে শনিবার চাঁদপুর সদরের ইচলী এলাকা থেকে অপর অভিযুক্ত মিরাজ পাটোয়ারীকে (২৪) গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মামুন ওই গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানা ও বিভিন্ন থানায় মাদকসহ নানা অপরাধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। অপরদিকে মিরাজ পাটোয়ারী সদর উপজেলার মৃত সিরাজ পাটোয়ারীর ছেলে এবং তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, ‌‘তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারের পর দুই অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত আছে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক