সাগরে ট্রলারডুবিতে দুই জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২৫, ২২:৫৪আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২২:৫৪

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে আট জন নিখোঁজের ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করেছে কেস্টগার্ড। শনিবার (৯ আগস্ট) পতেঙ্গা ১৫ নম্বর ঘাটের বাইরে বহির্নোঙর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

রাত ৯টায় এই তথ্য জানিয়েছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মেহবুব। তবে উদ্ধার হওয়া দুই জনের নাম-পরিচয় জানাতে পারেননি।

তিনি বলেন, মাছ ধরার ট্রলার ‘এফ‌বি অনিকা’ দুর্ঘটনায় ডু‌বে যাওয়া দুই জে‌লের লাশ উদ্ধার ক‌রে‌ছে কোস্ট গার্ড। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে অন্য একটি নৌযানের ধাক্কায় সাগরে সেটি ডুবে যায়। সাগরে ভাসমান অবস্থায় অপর একটি নৌকা ১১ জেলেকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন আট জেলে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাগরে মাছ ধরার ট্রলার ডুবে আট জেলে নিখোঁজের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় একটি জিডি করা হয়েছে। এতে বলা হয়েছে, ট্রলারটিতে ১৯ জন ছিল। এর মধ্যে ১১ জনকে অপর একটি নৌকা জীবিত উদ্ধার করেছে। এখনও নিখোঁজ রয়েছে আট জন।

জানা গেছে, নিখোঁজ জেলেদের সবাই নোয়াখালীর বাসিন্দা। তাদের মধ্যে চার জনের নাম জানা গেছে। তারা হলেন- আবুল বাশার, জামাল উদ্দিন, ফারুক ও ইদ্রিস।

ডুবে যাওয়া ট্রলারের মালিক মোহাম্মদ মিরাজ শুক্রবার দুপুর ২টার দিকে বলেন, বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরের ফিশারিঘাট এলাকা থেকে ট্রলারটি সাগরে মাছ ধরতে গিয়েছিল। দুপুরে অন্য একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় সেটি ডুবে যায়। ট্রলারে থাকা ১১ জনকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি নৌকা উদ্ধার করে। আট জন জেলে নিখোঁজ হন।

/এফআর/
সম্পর্কিত
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ জেলে বাড়ি ফিরলেন ৫৪ বছর পর
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের