চাচার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেলো ভাতিজার, গ্রেফতার ২

চাঁদপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৫, ২২:৩২ আপডেট : ১১ আগস্ট ২০২৫, ২২:৩২

চাঁদপুরের ফরিদগঞ্জে বিদেশ পাঠানোর টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে চাচা হাসান গাজীর (৪০) ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ভাতিজা বাহার হোসেন বাবু (২৩)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত বাবুর বাবা রৌশন গাজী (৫৫) ও বড় ভাই আরমান হোসেন গাজী (২৭)। ঘটনায় অভিযুক্ত চাচা হাসান ও তার ছেলে সাকিলকে (২৩) পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে এই ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান।

নিহতের বাবা রৌশন আলী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ভাই আরমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ওবায়দুল হক বলেন, বড়গাঁও গ্রামের গাজী বাড়ির প্রবাসী হাসানের সঙ্গে একই বাড়ির বাসিন্দা বাহার হোসেন বাবুর সঙ্গে বিদেশে পাঠানোর টাকা নিয়ে লেনদেন ছিল। প্রায় একমাস আগে বাবু ওমান থেকে দেশে এলে হাসানের সঙ্গে বিরোধ বাধে। এ নিয়ে এলাকায় কয়েক দফা সমঝোতা বৈঠক হলেও সমাধান হয়নি।

তিনি বলেন, সর্বশেষ আজকেও সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। এরই মধ্যে হাসান দুপুরে বাবুকে ঘর থেকে ডেকে নিয়ে অন্যদের সহযোগিতায় নিজের ঘরের সামনে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে। এ সময়ে বাবুকে বাঁচাতে তার সহোদর আরমান হোসেন গাজী ও তার বাবা রৌশন আলী এগিয়ে এলে ঘাতক হাসান, তার ছেলে রাকিব, সাকিল ও তার পুত্রবধূ সুমাইয়া তাদের ওপর হামলা করে। এ সময় আরমানের বুকে ছুরিকাঘাত ও রৌশন আলীকে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে। ঘটনা জানাজানি হলে স্থানীয়রা উত্তেজিত হয়ে হাসানকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। এ ছাড়া ঘাতক সাকিল পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী মুন্সীরহাট বাজার এলাকা থেকে স্থানীয়রা আটক করে তাকেও পুলিশের হাতে তুলে দেয় এবং অপর ঘাতক রাকিব হোসেন (১৯) পালিয়ে গেছে।

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম বলেন, ঘটনার পর অভিযুক্ত হাসান ও তার ছেলে সাকিলকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক