কুমিল্লায় জলাবদ্ধতা নিরসনে খালের ময়লা অপসারণ করলেন বিএনপির নেতাকর্মীরা

কুমিল্লা প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৫, ১৯:৪১আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ২২:৩৮

বছরের পর বছর জলাবদ্ধতায় নাকাল কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর এলাকার বাসিন্দারা। আশপাশের ছোটবড় খালগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় প্রায় ভরাট হয়ে গিয়েছিল। এতে পানিপ্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। কখনও কখনও খাল উপচে সড়ক দিয়ে বাসাবাড়িতে ঢুকে পড়ে। পচা গন্ধযুক্ত পানির মধ্যেই বসবাস করতে হয়। অবশেষে কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিবেকের’ উদ্যোগে খালের ময়লা অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে খাল পরিষ্কার করতে যান বিবেকের সদস্যরা। এ সময় প্রধান অতিথি হিসেবে খালের ময়লা পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। 

এ সময় উপস্থিত ছিলেন বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিবেকের সংগঠক সৈয়দ মেরাজ আহমেদ ও মহানগর যুবদলের সদস্য বিবেকের সংগঠক রোমান হাসান। তারাও খাল পরিষ্কার করেন। বিবেক ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক ব্যক্তির অংশগ্রহণে খালটি পরিষ্কার করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হয়।

আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এই কাজের উদ্যোগ নিয়েছে বিবেক। এটি অবশ্যই ভালো কাজ করেছেন তারা।’

বিবেক জানায়, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু কয়েকদিন আগে ওই এলাকা পরিদর্শন করেন। ওই সময়ে তিনি সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞাকে নিয়ে যান। তখন দেখতে পান এলাকার খালগুলো ময়লায় ভর্তি। পরিষ্কার করলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে। 

ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘চাঁনপুর এলাকার কিছু খাল ভরাট হয়ে গেছে। কিছু খালে আগাছা ও পলি জমে আছে। এগুলো পানি নামার পথে বাধার সৃষ্টি করেছে। সিটি করপোরেশনও জলাবদ্ধতার জন্য খাল ভরাটকে দায়ী করেছে। এজন্য বিবেক খাল খনন কর্মসূচিতে নেমেছে। এটি বিবেকের ভালো উদ্যোগ।’

/এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী