উখিয়া সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার  ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
১৫ আগস্ট ২০২৫, ১৭:০৭আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৭:০৭

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তবর্তী পালংখালী কাটাখাল এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আটটার দিকে পালংখালী সীমান্তে অভিযানে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। রাত আটটার দিকে মিয়ানমার দিক থেকে সাত জন ব্যক্তি মাছের ঘেরের সরু রাস্তা বেয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। ওই সময় পাচারকারীরা চারটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

এ বিষয়ে উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা। জব্দ করা ইয়াবা আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে উখিয়া থানায় হস্তান্তর করা হবে। পালিয়ে যাওয়া মাদককারবারিদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী