চাঁদা না পেয়ে প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে আঙুল বিচ্ছিন্ন

নোয়াখালী প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ২১:২৮ আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ২১:২৮

নোয়াখালীর বেগমগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে মো. সালাউদ্দিন রিদন (৩২) নামে এক প্রবাসীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এতে তার বাঁ হাতের কবজি কেটে যায় এবং একটি আঙুল বিচ্ছিন্ন হয়। 

শনিবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলীপুরের কন্ট্রাক্টর পোলের সামনে এ ঘটনা ঘটে। আহত সালাউদ্দিন আলীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সালাউদ্দিনের স্বজনরা অভিযোগ করেছেন, দাবি করা চাঁদা না পেয়ে একই এলাকার সন্ত্রাসী ও মাদকসেবীরা এ হামলা চালায়।

সালাউদ্দিনের মামা আবদুল কাদের বলেন, ‘সালাউদ্দিন দক্ষিণ আফ্রিকায় থাকতো। বছরখানেক আগে দেশে আসে। আগামী সেপ্টেম্বর মাসে নতুন করে কাতার যাওয়ার কথা ছিল। তার মা বর্তমানে দক্ষিণ আফ্রিকায় আছে। তিন-চার মাসে সালাউদ্দিন গ্রামের নিজ বাড়ির কিছু পৈতৃক সম্পত্তি বিক্রি করে। ওই সম্পত্তি বিক্রি করায় স্থানীয় একদল সন্ত্রাসী ও মাদকসেবী তার কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করায় বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সালাউদ্দিন সন্ত্রাসীদের কাছ থেকে বাঁচতে তার মায়ের পরামর্শে কন্ট্রাক্টর পোল এলাকায় বাসা ভাড়া নেয়। শনিবার বেলা পৌনে ১১টার দিকে সালাউদ্দিন বাসা থেকে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাওয়ার পথে কন্ট্রাক্টর পোল এলাকায় গতিরোধ করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় কুপিয়ে তার বাঁ হাতের কবজি জখম করে। এতে কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। তার সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা, মোবাইল ও মোটরসাইকেল নিয়ে যায় সন্ত্রাসীরা।’

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ানবলেন, ‘হামলার শিকার ব্যক্তিকে দেখেছি। কবজি কাটা হয়নি, ধারালো অস্ত্রের আঘাতে একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
চাঁদাবাজি-ভূমিদখল ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ চিফ হুইপের
উত্তরায় পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, ২০ পুলিশসহ আহত ৫০ 
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে