দেশে একটি নির্বাচিত সরকার খুব প্রয়োজন: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৫, ২০:৫৪আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ২০:৫৪

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আজকে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে কেউ কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য অনেকভাবে কথা বলছে। কিন্তু না, জনগণ যেখানে মাঠে নেমে পড়েছে, জনগণ উৎসাহ-উদ্দীপনা নিয়ে রাজনৈতিক মাঠ এবং জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য, গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করার জন্য নির্বাচনমুখী হয়ে পড়েছে। মানুষ ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।’

তিনি বলেন, ‘এই নির্বাচনমুখী ব্যবস্থাকে আরও বেশি দৃঢ়, জনগণের কাছে উৎসবমুখর পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ।’

রবিবার (১৭ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের কালেক্টেরিয়েট রোডের বশির ভিলা হল রুমে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা বিএনপির ব্যানারে এ আয়োজন করা হয়।

এ্যানি বলেন, ‘এ দেশে হাসিনার বিচারকে ত্বরান্বিত করার মধ্য দিয়ে রাজনৈতিক সংস্কার অব্যাহত থাকবে। গণতন্ত্রের ভীতকে শক্তিশালী করতে হলে জনগণের সরকার প্রয়োজন। সেই জনগণের সরকারের সঙ্গে আমার আপনার সম্পৃক্ততা, সমাজ ব্যবস্থা, মানবিক দিক, সামজিক দিকসহ সবকিছু মিলে রাজনীতিতে একটি সামাজিক পরিবেশ নিয়ে আসার জন্য এ দেশে একটি নির্বাচিত সরকার খুব বেশি প্রয়োজন।’

জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি এ বি এম আশরাফ উদ্দিন নিজান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। আমন্ত্রিত অতিথি ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহ আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল বারী, সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন সিকদার ডালিম ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী